বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দিলেন চীফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চুনারুঘাটে ধর্ষণ মামলার আসামি কাউসার গ্রেপ্তার

চুনারুঘাটে মাদ্রাসার ছাত্রীকে ইভটিজিং করায় বখাটের ১ বছরের কারাদন্ড-

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৫৩৭ বার পঠিত

নুর উদ্দিন সুমন: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আহম্মদাবাদ দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার ৯ম শ্রেনীর এক ছাত্রীকে ইভটিজিং করায় মিজানুর রহমান (২৫) নামে এক বখাটেকে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। (১৪ ডিসেম্বর সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমা ভ্রাম্যমান আদালতে এ আদেশ দেন। মিজান উপজেলা কালামন্ডল গ্রামের খলিলুর রহমান এর ছেলে। চুনারুঘাট থানার এএসআই কামাল হোসেন জানান, ৯ম শ্রেনীর ওই মাদ্রাসা ছাত্রীকে উক্তোত্য করার অভিযোগে শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালামন্ডল অভিযান চালিয়ে মিজানকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমা এর ভ্রাম্যমান আদালতে হাজির করলে ইভটিজিং এর অভিযোগের স্বীকারোক্তির ভিত্তিতে মিজানকে ১বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমা জানান, দন্ডপ্রাপ্ত আসামী মিজানের বিরোদ্ধে একাধিকবার ওই ছাত্রীর সাথে ইভটিজিং এর অভিযোগ রয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com