বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

সাতছড়িতে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুল ছাত্রী ॥ আটক ৩

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে এক স্কুল ছাত্রী গণ-ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ বখাটেকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, চুনারুঘাট উপজেলার আমতলী গ্রামের আবুল হাসিমের ছেলে রুবেল মিয়া (২৪), তার বন্ধু রহমতাবাদ ষাড়েরকোনা গ্রামের ছিদ্দিক আলীর ছেলে মানিক মিয়া (৩০) ও একই গ্রামের নওশেদ আলীর ছেলে হারিছ মিয়া (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মাধবপুর শহরের লোকনাথ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর জনৈক ছাত্রী তার প্রেমিক ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল গ্রামের সাকিমুল হাসান সাকিবকে সাথে নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরতে আসে। ঘুরার এক পর্যায়ে ৬ জন বখাটে প্রেমিক সাকিবকে জোরপূর্বক আটক রেখে তার প্রেমিকাকে গহীণ অরণ্যে নিয়ে গণধর্ষন করে পালিয়ে যায়। এঘটনার পর স্কুল ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় লোকজন। পরে বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ রাতে সাড়াষি অভিযান চালিয়ে ৩ বখাটেকে আটক করে।

চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভিকটিমকে বৃহস্পতিবার সকালে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় অন্যান্য অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। মামলা পক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com