সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

প্রতিমন্ত্রীর পাশে দাড়ানোকে কেন্দ্র করে ॥ নবীগঞ্জে এমপি মিলাদ গাজী’র সাথে আ’লীগ নেতার হাতাহাতি

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৪৭৯ বার পঠিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতি মন্ত্রী মোঃ জাকির হোসেনের সামনে স্থানীয় এমপি শাহনওয়াজ গাজী মিলাদ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর পাশে দাড়ানো নিয়ে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজনা দেখা দিলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা যায়, গতকাল দুপুরে ওই বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতি মন্ত্রী মোঃ জাকির হোসেন আসেন। তাকে বিদ্যালয়ের প্রবেশের সময় স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন। ফিতা কাটতে তিনি নাম ফলকের দিকে এগিয়ে আসলে পাশে দাঁড়ানো নিয়ে স্থানীয় এমপি শাহনওয়াজ গাজী মিলাদ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় পিছন থেকে দেবপাড়া ইউপি সদস্য শিবলু আহমদ এসে ধাক্কাধাক্কি শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অনুষ্ঠানস্থলে উত্তেজনা দেখা দিলে নবীগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এসব ঘটনার ফাঁকে প্রতি মন্ত্রী মোঃ জাকির হোসেন ফিতা কেটে নব-নির্মিত একাডেমীক ভবনের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com