বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

চুনারুঘাটে শিক্ষকের ওপর হামলায় সহস্রাধিক শিক্ষার্থীর মানববন্ধন প্রতিবাদ সভা

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ৪৭৫ বার পঠিত

নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাটের রমাপুরে মান্নান মাস্টার স্কুল এন্ড কলেজের শিক্ষকের ওপর হামলাকারী ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলার রমাপুর স্কুল সংলগ্ন বাজারে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । মানববন্ধন ও প্রতিবাদ সভায় শানখলা উচ্চ বিদ্যালয়, মহিমাউড়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, কালীনগর হাজী আব্দুর রশিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, আকবর মাষ্টার একাডেমী এন্ড হাই স্কুল, ডেউয়াতলী আইডিয়াল হাইস্কুল, সুবেহ ছাদেক স্কুল, পঞ্চাশ হাই স্কুল, শাহ আবদাল ইসলামী একাডেমী, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, শাকির মোহাম্মদ মডেল স্কুল, কালিনগর পাইলট স্কুল, লাদিয়া সমাজ কল্যাণ ট্রাস্ট, নুরপুর ইউনিয়ন মাদক নির্মুল শক্তি সংগঠন, ব্যতিক্রম চা-ছাত্র যুব সংগঠনসসহ ছাত্র/ছাত্রী অভিভাবক এবং এলাকার সহস্রাধিক লোকজন হামলারকারী রাসেলসহ তার সহযোগীদের আইনের আওতায় আনার দাবীতে বিভিন্ন লেখাযুক্ত প্লেকার্ড হাতে নিয়ে রাস্তার পাশে দাড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ করে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি মেম্বার মাষ্টার মাহফুজুর রহমানের সভাপতিত্বে মান্নান মাস্টার স্কুলের শিক্ষক ক্বারী আছকির মিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন শানখলা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান তরফদার সবুজ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সম্পাদক সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চু,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী এখলাছ, খন্দকার সফিক সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জীবন কুমার গোপ, শিক্ষক আব্দুল ওয়াহেদ, মিজানুর রহমান, আবুল কাশেম সুমন,লালচান্দ পুরান বাজার ব্যবসারী কল্যাণ সমিতির আহবায়ক এসএম সুমন, শিবায়ন কুমার স্বপন, রনি,

সফিকুর রহমান, শিক্ষিকা মোছা: অনুফা আক্তার, রিমা আক্তার, রূপা ভৌমিক, বাবলী দাস,আমিন মিয়া, শরিফা আক্তার, ইউপি সদস্যা আয়ুব চান, অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন। প্রতিবাদ সভায় বক্তারা গ্রেফতারকৃত বখাটে রাসেলের দৃষ্টান্তমূলক শাস্তি, তার সহযোগীদের সনাক্ত করে গ্রেফতারের দাবী জানান। উল্লেখ্য গত ১ নভেম্বর দিবাগত রাতে পুর্ব বিরোধের জের ধরে স্ত্রীর সামনে স্বামী স্কুল শিক্ষক আব্দুল মান্নানকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টায় ব্যর্থ হয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী হাসপাতলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। পুলিশ তাৎক্ষনিক ঘটনার সাথে জরিত রাসেল নামের এক যুবককে গ্রেফতার করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com