মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

বাহুবলে ৭ম শ্রেণীর ছাত্রীকে গণ ধর্ষণের ঘটনায় চা বাগানের পাহাড়াদার গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ৪০৩ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ বাহুবলের পুটিজুড়ী এসসি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রীকে গণ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আহাদ মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পিবিআই। গ্রেফতারকৃত আহাদ মিয়া মির্জাপুর চা বাগানের পাহাড়াদার। মঙ্গলবার রাত ৩টায় পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মুহাম্মদ ফরিদুল ইসলামের নেতৃত্বে পিবিআইয়ের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলের মীজাপুর চা বাগানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মুহাম্মদ ফরিদুল ইসলাম মামলা বিবরণ দিয়ে জানান, চলিতাতলা গ্রামের ব্চাু মিয়া কন্যা তার নানা বাড়ি থেকে পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে লেখাপড়া করে আসছে।

চলতি বছরের ২১ ফেব্র“য়ারি বৃহস্পতিবার মেয়েটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে বখাটে মামুন মিয়াসহ তার সহযোগিরা মেয়েটি জোর পূর্বক সিএনজি অটো রিকশায় তোলে। এক পর্যায়ে মেয়েটি শোর চিৎকার করলে মামুন তার বন্ধু তোফায়েলসহ অপর দুই বন্ধু মেয়েটির মুখ চেপে ধরে। পরবর্তীতে মেয়েটিকে বৃন্দাবন চা-বাগান এলাকার পাশের নির্জন পাহাড়ি স্থানে মেয়েটিকে নিয়ে মামুনসহ তার বন্ধু পালাক্রমে ধর্ষণ করে। তাদের ধর্ষণ শেষ হতে না হতেই ওই স্থানে এসে গ্রেফতার আহাদ মিয়া মামুনসহ তার বন্ধুদের কাছে এসে তাকে সুযোগ দেয়ার কথা জানায়। তাকে সুযোগ না দিলে সে তাদের আটক করবে বলে জানায়। এ সময় লম্পর্ট মামুনসহ তার সহযোগি বন্ধুরা আহাদকে মেয়েটিকে ধর্ষণ করা সুযোগ করে দেয়। আহাদের ধর্ষণ শেষ হওয়ার পরই ধর্ষকেরাই মেয়েটিকে অজ্ঞান ও রক্তাত অবস্থায় তার বাড়ির কাছাকাছি পাশে একটি রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। আজ বৃহস্পতিবার গ্রেফতারকৃত আহাদের ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com