মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত

চুনারুঘাটের  বিভিন্নস্থানে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে ৪টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ৪২৫ বার পঠিত

চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটে ছড়া থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৪টি ড্রেজার মেশিন আগুণে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়াও প্রায় ২শত মিটার পাইপ ভেঙ্গে দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূসরাত ফাতিমা’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এগুলো ধ্বংস করেন। সূত্র জানায়, দুধপাতিল ইছাগড়ি ছড়া সংলগ্ন মাঠ থেকে একটি মহল দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল। এরই প্রেক্ষিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ২টি মেশিন আগুণে পুড়িয়ে ধ্বংস ও প্রায় ১শত মিটার পাইপ পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও বিকেলে পানছড়ি গাদাছড়া থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে আরো ২টি ড্রেজার পুড়ানো হয় এবং ১শত মিটার পাইপ ভেঙ্গে দেয়া হয়। নির্বাহী কর্মকর্তা নূসরাত ফাতিমা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সাধারণ মানুষের স্বার্থে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com