রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

চুনারুঘাটে সীমান্ত দিয়ে পাচারকালে ২৪ বস্তা রসুন জব্দ করেছে বিজিবি

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৪৮৯ বার পঠিত

শেখ মোঃ হারুনুর রশিদ:চুনারুঘাট উপজেলার সীমান্ত দিয়ে চীন থেকে আমদানিকৃত রসুন পাচার করা হচ্ছে ভারতে।চোরাকারবারিরা রাতের আঁধারে পিকআপভ্যান ভর্তি রসুন পৌঁছে দেয় তাদের আস্তানায়। সেখান থেকে পাচার করা হয় ভারতে।
উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে পাচারকালে একটি রসুনের চালান আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

গুইবিল সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের মানিকভাণ্ডার গ্রামে অভিযান পরিচালনা করে।এ সময় ওই গ্রামের সুলতানের বাড়ির পাশ থেকে জব্দ করা হয় ২৪ বস্তায় ১২ শ’ কেজি রসুন।

জানা যায়, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের সাবেক মেম্বার কালামণ্ডল গ্রামের আইয়ূব আলী একটি পিকআপভ্যান দিয়ে ২৪ বস্তা রসুন পাচারের জন্য মানিকভাণ্ডার গ্রামে নিয়ে রাখে।বিজিবি সদস্যরা এ তথ্য জেনে সেখানে অভিযান চালিয়ে ২৪ বস্তা রসুন জব্দ করে।

জানা যায়,মানিকভান্ডার দিয়ে পাচার করে এসব রসুন ভারতের ত্রিপুরা রাজ্যের বেলচর এলাকায় পৌছায় পাচারকারীরা।

পাচারকারীরা চীন থেকে আমদানিকৃত রসুন স্থানীয়ভাবে পাইকারীমূল্যে ক্রয় করে প্রতি কেজি ১শ’ ১৫ টাকা মূল্যে। ত্রিপুরার স্থানীয় বাজারে রসুনের বর্তমান বাজার মূল্য ১৮০ থেকে ১৯০ টাকা কেজি।

বিজিবি গুইবিল সিমান্তে ফাঁড়ির নায়েক সুবেদার হাবিবুর রহমান ২৪ বস্তা রসুন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,১৩ অক্টোবর রোববার সকালে বিজিবি ৫৫ ব্যাটেলিয়নের মিডিয়া উইং থেকে বিস্তারিত জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com