শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাধবপুরে ছাত্রী ধর্ষণের চেষ্টাকারী এনা বাস সুপার ভাইজার কারাগারে ॥ আদালতে নির্যাতিতা ছাত্রীর জবানবন্দি

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৬৫৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ মাধবপুরে ঢাকাগামী এনা পরিবহন নামে একটি চলন্ত বাসে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টাকারী সুপার ভাইজারকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তার জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। অভিযুুক্ত সুপার ভাইজার মানিক মোল্লা নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কাবিলপুর গ্রামের নাজির মিয়ার ছেলে।

এদিকে, ২২ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে নির্যাতনের শিকার ওই স্কুল ছাত্রী। বিকেলে মেয়েটিকে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছমা বেগমের আদালতে নেয়া হয়। পরে বিচারক ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করেন। মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, শনিবার বিকেলে বানিয়াচং উপজেলার কর্চা গ্রামের একটি দরিদ্র পরিবার এনা পরিবহনে ঢাকা যাচ্ছিল। পরিবারের সদস্যরা এনা পরিবহনে উঠার পর শায়েস্তাগঞ্জ অলিপুর অতিক্রম করার পর সুপারভাইজার কৌশলে ওই শিশু ছাত্রীকে গাড়ীর পেছনের আসনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির শোর-চিৎকারে তার পিতাসহ অন্যান্য যাত্রীরা এগিয়ে গিয়ে তাকে রক্ষা করে। আর এতে করে উত্তেজিত যাত্রীরা সুপারভাইজার মানিক মোল্লাকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ মাধবপুর ন গাড়ি আটক করে অভিযুক্ত সুপারভাইজারকে আটক করে নিয়ে যায়। শনিবার সন্ধ্যায় ভিকটিমের পিতা বাদী হয়ে মানিক মোল্লাকে প্রধান আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com