শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ তেলিয়াপাড়া চা বাগানে চা শ্রমিকদের বিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ চার দফা দাবি মাধবপুরে কিশোরীর মৃত্যুকে ঘিরে ধর্ষণ-হত্যার অভিযোগ, ২৮ দিনেও মামলা হয়নি চুনারুঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মাধবপুরে চলন্ত বাসে শিশু ধর্ষণ চেষ্টা, গ্রেফতার সুপারভাইজার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০১৯
  • ৪৮১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনে ৩য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওই বাসের সুপার ভাইজার মানিক মোল্লা (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেফতার মানিক মোল্লা নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কাবিলপুর গ্রামের নাজির মিয়ার ছেলে এবং এনা পরিবহনের কর্তব্যরত সুপারভাইজার। এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কর্চা গ্রামের একটি দরিদ্র পরিবার এনা পরিবহনে (ঢাকামেট্টো-ব-১৪-৭৮৫১) ঢাকা যাচ্ছিল। পরিবারের সদস্যরা এনা পরিবহনে উঠলে শায়েস্তাগঞ্জ অলিপুর পার হবার পর সুপারভাইজার কৌশলে ওই শিশু ছাত্রীকে গাড়ির পেছনের আসনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর আর্তচিৎকারে তার পিতাসহ অন্যান্য যাত্রীরা এগিয়ে গিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ চেষ্টার কবল থেকে রক্ষা করে। এ সময় উত্তেজিত ছাত্রীর পরিবার সুপারভাইজার মানিক মোল্লাকে মারধর করে।

যাত্রীরা মাধবপুর থানা পুলিশকে খবর দিলে মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান সঙ্গীয় পুলিশ নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার ইটাখোলা নামক স্থানে গাড়ি আটক করে অভিযুক্ত সুপারভাইজারকে গ্রেফতার করে ভিকটিমকে উদ্ধার করে। ভিকটিমের পিতা অশ্বিনী বৈষ্ণব জানান, তিনি ঢাকার টঙ্গীর পাঠান বাড়ি এলাকায় স্বপরিবারে একটি ফুলের বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করেন। তার ওই মেয়ে স্থানীয় একটি ব্র্যাক স্কুলের ৩য় শ্রেণির ছাত্রী। হবিগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, এ ঘটনায় ভিকটিমের পিতা সুপারভাইজার মানিক মোল্লাকে আসামি করে মাধবপুর থানায় একটি মামলা করেছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com