সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন

জেলা প্রশাসকের এই প্রথম ব্যতিক্রমী উদ্যোগ ॥ মহাদশমী উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের নিয়ে মধ্যাহ্নভোজ ও আলোচনা সভা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ৩৯৬ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ বাঙালি সংস্কৃতিতে উৎসব আয়োজনের কোনো কমতি নেই। সব উৎসবই ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাঙালির জন্য। হৃদয়ে অসাম্প্রদায়িত চেতনা লালন করে বাঙালি প্রতিটি ধর্মীয় উৎসবকে যেন মনে প্রাণে ধারণ করে আসছে যুগ যুগ ধরে। শারদীয় দূর্গোৎসবকে এক মধুর লগ্নে আবির্ভূত করে সাজিয়ে রাখলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। তিনি এই প্রথম দূর্গাপূজা উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে হবিগঞ্জের ধর্মীয় ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। গতকাল বুধবার মহাদশমী উপলক্ষে সনাতনধর্মালম্বীদের নিয়ে তিনি মধ্যাহ্নভোজ ও আলোচনা সভার আয়োজন করেন। জেলা সার্কিট হাউজে অনুষ্ঠিত এ মধ্যাহ্নভোজে প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদের এই উদ্যোগের প্রশংসা করেন হিন্দু ধর্মালম্বীরা। সেই সাথে এই উদ্যোগ বাঙালীর হৃদয়ে অসম্প্রদায়িক চেতনাকে আরও সুদৃঢ় করবে বলে মনে করেন। আয়োজিত মধ্যাহ্নভোজে পরিবেশন করা হয় বাংলার ঐতিহ্যবাহি ও সবধরণের সনাতন ধর্মালম্বীদের খাবার। সেখানে আমিষ জাতীয় কোন খাবার ছিল না। পরিবেশন করা হয় ভোজনরসিক বাঙালীর বাহারি ধরণের নিরামিষ জাতীয় খাবারের সাথে মিষ্টি পায়েস।

আলোচনা সভা ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবু জাহির, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহ্ নওয়াজ গাজী মিলাদ, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, এডভোকেট অহীন্দ্র দত্ত চৌধুরী, পূণ্যব্রত চৌধুরী বিভু, এডভোকেট নলিনী কান্ত নীরু, এডভোকেট স্বরাজ বিশ্বাস, শংখ শুভ্র রায়, অনুপ কুমার দেব মনা ও সাংবাদিক-ব্যাসায়ীসহ সুশীল সমাজের লোকজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com