শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার

চুনারুঘাটের পারকুল পাহাড়ে যুবককে গুলি করে হত্যা মামলায় ॥ ১৭ বছর পর বনপ্রহরীর যাবজ্জীবন

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২ অক্টোবর, ২০১৯
  • ৩৯৪ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট উপজেলার রশিদপুর পারকুল পাহাড়ে ফরহাদ মিয়া নামে এক যুবককে হত্যার ঘটনায় আসামী গিয়াস উদ্দিনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেছে আদালত। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এই দন্ডাদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ৪ ফেব্র“য়ারী সকাল ১০টা থেকে দুপুর ২টার মাঝে চুনারুঘাট উপজেলার পারকুল গ্রামের আব্দুল কাদির এর ছেলে ফরহাদ মিয়াকে গুলি করে হত্যা করা হয়। বনপ্রহরী ফরিদপুরের নগরকান্দা থানার কুড়াইল গ্রামের তাসির উদ্দিন মাতব্বর এর ছেলে গিয়াস উদ্দিন বনবিভাগের অফিসারের সাথে বিরোধ নিস্পত্তি করে দিবে বলে ফরহাদ মিয়াকে পারকুল পাহাড়ের ভিতর নিয়ে বন্দুক দিয়ে গুলি করে হত্যা করে।

ওই দিনই ফরহাদ মিয়ার পিতা আব্দুল কাদির বাদী হয়ে গিয়াস উদ্দিনসহ ৭জনকে আসামী করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানার উপ-পরিদর্শক সামছুল হক শুধুমাত্র গিয়াস উদ্দিন এর নামে অভিযোগপত্র দাখিল করেন। পরে চিকিৎসকসহ ৭ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উপরোক্ত দন্ডাদেশ দেন। রায় ঘোষনাকালে আসামী পলাতক ছিল।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট আব্দুল আহাদ ফারুক। তিনি বলেন, এই রায়ে রাষ্ট্র পক্ষ খুশি। এর মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। একজন সরকারী কর্মচারী নিজেদের অপরাধ ঢাকতে এভাবে সাধারন লোককে নির্মমভাবে হত্যা করবে তা মেনে নেয়া যায় না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com