বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

মাধবপুরে তেলিয়াপাড়ায় বিজিবির অভিযানে ফেন্সিডিলসহ দুই জন আটক

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৭৪ বার পঠিত

মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুরের তেলিয়াপাড়ায় বাগান এলাকা থেকে মোটরসাইকেল যোগে ফেন্সিডিল পাচার কালে স্কুল ছাত্রসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ পিএসসি জানান, মঙ্গলবার বিকালে গোপন সুত্রে খবর পেয়ে ৫৫ বিজিবি’র তেলিয়াপাড়া বিওপির হাবিলদার গোলাম আম্বিয়াসহ একদল বিজিবি সদস্য তেলিয়াপাড়া চা বাগানের ভিতর অভিযান চালিয়ে একটি মোটর সাইকেল ও ৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ২ মাদক পাচারকারীকে আটক করে।

এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে মোটর সাইকেলসহ মাধবপুর উপজেলার সুরমা মোহজিল এলাকার শ্রীধাম পান তাতীর ছেলে বিপ্লব পান তাতী (২৫) এবং তেলিয়াপাড়া চা বাগানের পার্থ পান তাতীর ছেলে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র দীপক পান তাতী (১৩) কে আটক করা হয়। ৫৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ পিএসসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com