সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন

বানিয়াচঙ্গে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৫৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ বানিয়াচঙ্গে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বড়ইউরি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বানিয়াচং থানার (ওসি) তদন্ত প্রজিৎ কুমার জানান, ওই গ্রামের ছগির আলীর ছেলে হাবিব মিয়া ও একই গ্রামের সাবেক মেম্বার মজিদ মিয়ার মধ্যে স্থানীয় একটি মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের মধ্যে, রাজু আহমেদ (১৮), সোহাগ মিয়া (৩৫), রাজন আলী (১৬), আসকর মিয়া (৫০), নজরুল ইসলাম (৩০), নাঈম মিয়া (১৮), আছকির আলী (৩৫), লিপু মিয়া (৩০), দুদু মিয়া (৬৫), হেলাল আহমেদ (২৫), কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভতি করা হয়েছে। ওসি আরো জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com