সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন

যাদবপুরে শিক্ষকের বেতের আঘাতে ছাত্রীর চোখ অন্ধ ॥ সাময়িক বরখাস্ত ॥ বিভাগীয় মামলা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৪৭ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের ছোড়া বেতের আঘাতে হাবিবা আক্তার (৮) নামে এক শিক্ষার্থীর চোখ নষ্ট হয়ে গেছে। সে ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। হাবিবা যাদবপুর গ্রামের প্রবাসী শাহিন মিয়ার মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক নিরঞ্জন দাসের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাকে চাকুরী থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার ১১ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রেজ্জাক বিভাগীয় মামলা রুজু করে প্রতিবেদন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহা-পরিচালকের নিকট প্রেরণ করেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রেজ্জাক বিভাগীয় মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ থেকেই অভিযুক্ত শিক্ষকের পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। শিগগিরই তাকে স্থায়ী বরখাস্তের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রসঙ্গত, গত রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ক্লাস চলাকালীন সহকারী শিক্ষক নিরঞ্জন দাশ তার হাতের একটি বেত ছুড়ে মারলে তা সরাসরি হাবিবার চোখে লাগে। সাথে সাথে তার চোখ থেকে রক্তক্ষরণ শুরু হয়। পরে শিক্ষার্থীরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন হাবিবাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সদর হাসপাতালে প্রাাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়। গত সোমবার অপারেশনের পর চিকিৎসকরা জানিয়েছেন, হাবিবার চোখ নষ্ট হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com