শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার

শায়েস্তাগঞ্জের সিএনজি চালকদের বেধড়ক মারধরে চুনারুঘাটের সিএনজি চালক জয়নাল আহত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৩৮ বার পঠিত

শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট থেকে।চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের একডালা গ্রামের সিএনজি চালক জয়নাল(২৮)মিয়া আজ সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে চুনারুঘাটে আসার পথে নতুন ব্রীজ সিএনজি স্ট্যান্ডে যাত্রী উঠা নামা সংক্রান্ত বিষয় নিয়ে শায়েস্তাগঞ্জের কয়েকজন সিএনজি চালক জয়নাল মিয়াকে মারধর করায় সে গুরুতর আহত হয়।আহত জয়নালকে স্থানীয়রা উদ্ধার করে চুনারুঘাট সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী সিএনজি চালক আব্দুল হাসিম সহ একাধিক লোকজন জানান,জয়নাল পাম্প থেকে গ্যাস নিয়ে চুনারুঘাটের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে নতুনব্রীজ গোলচত্বরে আসলে কয়েকজন যাত্রী জয়নালের গাড়িতে উঠে দূর্গাপুর আসতে চাইলে স্থানীয় এক ড্রাইভার জয়নালের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে এবং ওই ড্রাইভারের সাথে আরও কয়েকজন মিলে জয়নালকে এলোপাতাড়ি মারধর করলে সে গুরুতর আহত হয়।আহত জয়নালের সাথে থাকা একটি সামস্যাং J-5 মডেলের মোবাইল ফোন ও নগদ ২০ হাজার ৩০০শত টাকা হামলাকারীরা নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন জয়নালের পরিবার।এ বিষয়ে চুনারুঘাট সিএনজি মালিক-শ্রমিকদের মাঝে ও সৃষ্টি হয়েছে চরম ক্ষোভ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com