বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

মাধবপুরে ৯মামলার আসামী আন্তঃ জেলা ডাকাত সর্দার গ্রেফতার

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৩১ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ ৯ মামলার আসামী আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার দুধর্ষ ডাকাত পিচ্চি সুমন (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। ০৭ সেপ্টেম্বর শনিবার ভোর রাতে উপজেলার রতনপুর-ছাতিয়াইন সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়েছে। আটক সুমন মিয়া উপজেলার ছাতিয়াইন গ্রামের আব্দুল জলিলের ছেলে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান জানান, ১৫-২০ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র সহ উল্লেখিত সড়কে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণের পূর্বে গোপন খবরের ভিত্তিতে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ধষ সুমনকে গ্রেফতার করে। এ সময় তার সহযোগী ডাকাতরা পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে পালিয়ে যায়। ডাকাতির কাজে ব্যবহৃত দুটি রামদা, একটি ছোঁরা, একটি গাছ কাটার করাত ও কুরাল উদ্ধার করে। পুলিশ আরও জানায় সুমনের বিরুদ্ধে মাধবপুর থানায় ডাকাতি, চুরিসহ ৯টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com