বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

শায়েস্তাগঞ্জে টিকেট ছাড়া অবধৈভাবে ট্রেনের ছাদে উঠায় ১৪ যাত্রী আটক

নুর উদ্দিন সুমন
  • আপডেট টাইম : শনিবার, ৩১ আগস্ট, ২০১৯
  • ৪৯৩ বার পঠিত

নাজিম উদ্দিন সুহাগ ॥ হবিগঞ্জের শাস্তোগঞ্জ রেলওয়ে জংশনে ট্রেনের টিকেট ছাড়া অবধৈভাবে ট্রেনের ছাদে উঠায় ১৪ যাত্রী আটক করেছে রেলওয়ে পুলিশ। শনিবার (৩১ আগস্ট) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে ১৮৯০ সনের রেলওয়ে আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।এর আগে শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ও ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে তাদের আটক করা হয়। এসময় আরো বেশ কিছু যাত্রী ট্রেনের ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে পালিয়ে যায়। আটককৃতরা হলো- সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ইসমাইল হোসেনে পুত্র লিটন আহমেদ (২৩), কোম্পানীগঞ্জ উপজেলার ঘারুয়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র রাকিবুল ইসলাম (১৯), বালাগঞ্জ উপজেলার দক্ষিণ অরিসা গ্রামের মুক্তার আলীর পুত্র শাকিল মিয়া (১৮, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দেওগাও গ্রামের কাজল দেবের পুত্র অমল দেব (১৮), শ্রীমঙ্গল উজেলার কালাপুর গ্রামের মোস্তফা মিয়ার পুত্র রাজু মিয়া (১৮, আহাদ মিয়ার পুত্র সাজু মিয়া (১৮), লামুয়া গ্রামের বাহার আলীর পুত্র শাওন মিয়া (২৮), সিন্দুরখাল গ্রামের মোঃ শাহআলম (১৯), হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাও গ্রামের আফতাব উদ্দিনের পুত্র মামুন মিয়া (১৮), মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টিলাগাও গ্রামের ইয়াসিন মিয়ার পুত্র শাহীন মিয়া (২৫)। তাৎক্ষণিক বাকী চার জনের নাম পরিচয় জানা যায়নি।শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়িঁর ইনচার্জ শফিকুল ইসলাম খান আটককৃতদের বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনের ছাদে চড়া মানেই অপরাধ। রেলমন্ত্রণালয়ে এক আদেশে ট্রেনের ছাদে ভ্রমণকারীদের আটক করে আদালতে সোপর্দ করার জন্য এক প্রজ্ঞাপনের আদেশ পালন করতেই এই অভিযান। ১৮৯০ সনের রেলওয়ে আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com