বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

প্রাণ কোম্পানিতে কাজ করতে যাওয়া কিশোরীকে হাওরে নিয়ে পালাক্রমে ধর্ষণ॥ সিএনজি চালক আটক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯
  • ৪০৪ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ প্রাণ কোম্পানিতে কাজ করতে যাওয়া এক কিশোরীকে রাতের আধারে হাওরে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মুমূর্ষ অবস্থায় তাকে গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুর রশিদ নামে এক সিএনজি চালককে আটক করেছে পুলিশ। আব্দুর রশিদ সদর উপজেলার নিতাইরচক গ্রামের আব্দু সামাদের পুত্র। ধর্ষিতা কিশোরীর পিতা বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের কৃষক সনজব আলী জানান, তার ভাইসহ তাদের পরিবারের একাধিক সদস্য শায়েস্তাগঞ্জের অলিপুরে অবস্থিত প্রাণ কোম্পানিতে কাজ করে। এরই সুবাধে সে তার জনৈক কন্যাকে ওই কোম্পানিতে কাজ করতে মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে রওয়ানা হয়। পথিমধ্যে সে হবিগঞ্জ শহর থেকে সন্ধ্যার দিকে সিএনজি অটোরিক্সা যোগে অলিপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য উঠলে সিএনজি চালকসহ তার সহযোগীরা তাকে ওই এলাকায় না নিয়ে রাস্তা ঘুড়িয়ে কৌশলে অন্যত্র নিয়ে যায়। পরে তাকে রাতের আধারে সদর উপজেলার নছরতপুর এলাকার একটি হাওরে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এসময় টহল পুলিশ বিষয়টি আচ করতে পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com