সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাটে সাংবাদিক নাছিরের উপর হামলায় প্রতিবাদ সভা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯
  • ৩৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাটে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে হামলায় সাংবাদিক আজিজুল হক নাসির গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার বিকাল ৪টায় চুনারুঘাট পৌর শহরের প্রাইমফুডের সামনে এ ঘটনাটি ঘটেছে। জানা যায়, ঘটনার দিন বিকাল ৩টায় সাংবাদিক নাসিরকে অজ্ঞাত একটি নাম্বার থেকে ফোন দেয় এক ব্যক্তি। ফোনের এক ঘন্টার পর পৌর শহরের খোরশেদ আলীর ছেলে রহমত আলী ও নুর আলী সহ একদল দুর্বৃত্তরা একটি মিষ্টির দোকানে দেশী লাঠি দিয়ে বেধরক মারপিট শুরু করে তাকে। চুনারুঘাটের ছাত্রলীগ নেতা বিল্লাল আহমেদ ও টু স্টার এর মালিক শফিক মিয়া তাকে মারধর দেখে এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ছাত্রলীগ নেতা শাহজাহান সামী আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করেন। এদিকে এ ঘটনার পরে চুনারুঘাটে কর্মরত সাংবাদিকরা এক প্রতিবাদ সভার ডাক দেন। সভায় সাংবাদিক নাছিরের উপর হামলার প্রতিবাদে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করার সিদ্ধান্ত হয়। পরে ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন-চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সহ-সভাপতি মহিদ আহম্মাদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, সাহিত্য সম্পাদক এসএম সুলতান খান, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক ফারুক মাহমুদ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মীর জোবায়ের আলম, সাংবাদিক নুর উদ্দিন সুমন প্রমূখ। এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক জানান, অপরাধী যে হোক না কেন তাকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে। তিনি আরও বলেন, একজন সাংবাদিকের উপর হামলা এটা খুবই দুঃখজনক। তিনি আসামীদের দ্রুত গ্রেফতার করবেন বলেন সাংবাদিকদের আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com