শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ শহরে প্রকাশ্যে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ক্ষতবিক্ষত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯
  • ৪১৯ বার পঠিত

হবিগঞ্জ সংবাদদাতাঃ শহরে প্রকাশ্যে আসিফ চৌধুরী (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে একদল যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তিনি শহরের মুসলিম কোয়ার্টার এলাকার বাসিন্দা ও সরকারী বৃন্দাবন কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক বলে জানা গেছে। গত সোমবার সন্ধ্যায় কালীবাড়ি ক্রসরোড এলাকায় আসিফ চৌধুরীর উপর অতর্কিত হামলা চালায় একদল যুবক। এক পর্যায়ে তাকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে আহত করে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এ বিষয়টি নিয়ে কেউ কোন তথ্য না দেয়ায় কি কারনে ঘটনার সুত্রপাত জানা যায়নি। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান জানান, এখনো আমাকে কোন কিছু জানানো হয়নি, তবে বিষয়টি খতিয়ে দেখছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com