মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব ।

চুনারুঘাট ও মাধবপুর উপজেলা থেকে ভারতীয় চা পাতা-মাদক জব্দ, গ্রেপ্তার ২

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৯ আগস্ট, ২০১৯
  • ৪৬৫ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলা থেকে ১ হাজার ৫০ কেজি ভারতীয় চা পাতা, ৪৭ বোতল মদ এবং ২ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই মাদক বিক্রেতাকে। গ্রেপ্তার ব্যক্তিরা হলো- চুনারুঘাট উপজেলার গাজীপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে সাহেব মিয়া (৪৬) ও টেকেরঘাট গ্রামের হিরন মিয়ার ছেলে তাজুল হক (২৫)।

রোববার দুপুরে ও ভোরে পৃথক তিনটি অভিযানে এগুলো জব্দ করা হয়। এসবের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৮৮ হাজার ৫শ টাকা।

বিজিবি-৫৫ ব্যাটারিয়নের অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশীদ বাংলানিউজকে জানান, রোববার দুপুরে চুনারুঘাটের চিমটিবিল সীমান্ত ফাঁড়ির হাবিলদার রুহুল আমীনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সাতছড়ি বিট এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধপন্থায় আমদানি করা ১ হাজার ৫০ কেজি চা পাতা জব্দ করা হলেও চোরাকারবারীদের পাওয়া যায়নি। এগুলোর আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।

একইদিন দুপুরে চুনারুঘাটের বাল্লা সীমান্ত ফাঁড়ির হাবিলদার গোলাম মুর্শেদের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ২ বোতল ভারতীয় মদসহ সাহেব মিয়া ও তাজুল হককে গ্রেপ্তার করে। জব্দকরা মাদকের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।

এর আগে ভোরে চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্ত ফাঁড়ির সুবেদার আতাউর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা আভিযান পরিচালনা করেন রাবার বাগান এলাকায়। এ সময় ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। এগুলোর আমুনানিক মূল্য ৭০ হাজার ৫শ’ টাকা।

মাদক ও চা পাতা জব্দের পর পৃথক মামলা হয়েছে। এছাড়া গ্রেপ্তার হওয়া দুই মাদক বিক্রেতাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবি’র অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com