বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

মাধবপুরে নৌকা ডুবে দুই নারীর মৃত্যু, আহত ১০

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯
  • ৫০১ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ হবিগঞ্জের মাধবপুরের খাষ্টি নদীর ধনকুড়া এলাকায় এক নৌকা ডুবিতে সায়েরা বানু (৬০) ও সৈয়দা বানু (৫৫) দুই নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০জন। এদের অধিকাংশই বয়স্ক নারী ও পুরুষ।

প্রত্যক্ষদর্শী নৌকার যাত্রী গুতমা গ্রামের আব্দুল মোতালেব জানান, তিনি নৌকার যাত্রীদের পাকসি হিসাবে নৌকায় ছিলেন। ছিতনা গ্রাম থেকে শতাধিক লোক নিয়ে ইঞ্জিন চালিত নৌকাটি খরমপুর মাজারের উদ্দেশ্যে যাত্রা করেছিলো। নৌকার ছই ছিল পুরাতন ও জরাজীর্ণ। অল্প বয়সের লোকের এর উপরে উঠে আনন্দ করছিলো। ধনকুড়া এলাকায় সোনাই নদীর বাকে নৌকা আসলে একটু কাত হতেই সেটি ভেঙ্গে নৌকা ডুবে যায়। ঘটনাস্থলেই ছিতনা গ্রামের ফজল হকের স্ত্রী ছায়েরা বানু (৬০) ও একই গ্রামের মনসুর আলীর স্ত্রী সৈয়দা বানু (৫৫) মারা যান। এতে আহত হয় প্রায় ১০ জন। আহতদেরকে নাছিরনগর, ব্রাক্ষ্মণবাড়ীয়া ও মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এ পাঠানো হয়েছে।

মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে দেখা গেছে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আনোয়ারা বেগম (৫৫)। কর্তব্যরত ডাক্তার জানান, মাহমুমা বেগম (৪০), শাফিয়া বেগম (৬০), ইউনুস মিয়া (২০), ইদ্রিস মিয়া (২৫) ও ইমা বেগমকে (১৮) উন্নত চিকিৎসার জন্য ব্রাক্ষ্মণবাড়ীয়া ও সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে। এদের কয়েকজনের আশঙ্কাজনক।
সুত্রঃ ইত্তেফাক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com