শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভবনের নির্মাণকাজ উদ্বোধন বিজিবির অভিযানে ৯ মাসে ৯৩১ কোটি টাকার চোরাচালান জব্দ হবিগঞ্জ সদর হাসপাতালে বাড়ছে শিশু রোগীর চাপ ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন সভাপতি নাজিম উদ্দিন শামসু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ২০ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির দুই দিন উৎসবে আসছেন যারা, যে আয়োজন হবিগঞ্জ ৫৫ বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু ও মদ জব্দ* হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৪৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সভা অনুষ্ঠিত

একই দিনে হবিগঞ্জ জেলা প্রশাসনের ৮৯ কর্মচারী বদলী

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯
  • ৩৯৪ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ জেলা প্রশাসনের আওতায় রাজস্ব খাতে কর্মরত ৮৯ কর্মচারীকে বদলি করা হয়েছে। গতকাল বুধবার (৭ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া।

এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক মাহমুদুল কবীরের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) আদেশে তাদের বদলি করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বদলিকৃতদের মধ্যে ৬ জন প্রধান সহকারী কাম হিসাবরক্ষক, ১১ জন জারিকারক, ৭ জন চেইনম্যান ও ৬৫ জন অফিস সহায়ক রয়েছেন। বৃহস্পতিবারের (৮ আগস্ট) মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া জানান, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসে একনাগারে ৩ বছরের বেশি সময় ধরে কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের বদলি করা হয়েছে। জনগণের সেবাপ্রাপ্তি নির্বিঘ্ন করতে ও রাজস্ব প্রশাসনে গতিশীলতা এবং স্বচ্ছতা আনার উদ্দেশেই এ বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com