শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নবীগঞ্জে ফ্রান্স প্রবাসী আব্দুল মুমিনের বাড়ি ঘর হামলা ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগ ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ উদযাপনে হবিগঞ্জে র‍্যালি ও গ্রাহক সম্মেলন চুনারুঘাট থানায় ১২ দিনে প্রত্যাহার ৪ পুলিশ সদস্য আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই-এএসআই ইলিয়াছ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা। নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত দিনারপুরে প্রশাসনের অনুমতি নিয়ে চলছে পাহাড় কাটার মহোৎসব সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি ট্রেনের ছাদ থেকে পড়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা করা হবে– প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

মাধবপুরের তেলিয়াপাড়া থেকে ইয়াবাসহ ৩ ব্যক্তি আটক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ৪৯৩ বার পঠিত

মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া থেকে ১১ পিছ ইয়াবাসহ ৩ ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় তাদেরকে আটক করা হয়। জানা যায়, হবিগঞ্জ শহরতলীর জালালাবাদ গ্রামের আব্দুল ওয়াহাবের পুত্র জুয়েল মিয়া (৩২) দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গতকাল উল্লেখিত সময়ে জুয়েল মিয়াসহ আরো ২ মাদক ব্যবসায়ী মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় মাদকদ্রব্য বিক্রি করতে যায়। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোজাম্মেল মিয়া ও এসআই দেবাশীষ তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়েল মিয়াসহ ৩ ব্যক্তিকে আটক করে পুলিশ। এ সময় ১১ পিছ ইয়াবা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com