বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

লাখাইয়ে কৃষি কর্মকর্তাকে পেটানোর মামলায় বামৈ ইউপি চেয়ারম্যান মামুন কারাগারে

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
  • ৪৯৯ বার পঠিত

স্টাফ রিফোর্টারঃ অবশেষে লাখাইয়ে কৃষি কর্মকর্তাকে পেটানো সেই ইউপি চেয়ারম্যান এনামুল হক মামুনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীনুর রহমানের আদালতে হাজির জামিন আবেদন করলে আদালত জামিন আবেদন না-মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এনামুল হক মামুন উপজেলার বামৈ ইউনিয়নের চেয়ারম্যান। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের কোর্ট ইন্সপেক্টর মোঃ আল-আমিন হোসেন। তিনি জানান, লাখাইয়ে বেশ কিছুদিন পূর্বে সাইফুল ইসলাম নামে এক উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে পিটিয়ে আহত করেন ইউপি চেয়ারম্যান মামুন ও তার লোকজন। পরে এ ঘটনায় ওই কৃষি কর্মকর্তা বাদী হয়ে লাখাই থানায় একটি মামলা দায়ের করেন। এতে ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েকজনকে আসামী করা হয়। এর পর থেকেই পলাতক ছিলেন তিনি। উল্লেখ্য, খাদ্য মন্ত্রণালয় থেকে বন্যা দুর্গতদের মধ্যে বিতরণের জন্য ১ হাজার ৫শ‘ সাইলো (খাবারসহ বিভিন্ন জিনসপত্র সংরক্ষণের ড্রাম) বরাদ্দ হয়। তালিকায় নিজের আত্মীয়-স্বজনসহ পছন্দের লোকদের নাম অন্তর্ভুক্ত করতে একটি লিস্ট দেন চেয়ারম্যান এনামুল হক মামুন। পরে চেয়ারম্যান জানতে পারেন তার দেওয়া তালিকার কিছু লোকজন সাইলো পাননি। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানসহ তার লোকজন তার কৃষি কর্মকর্তার উপর অতর্কিত হামলা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com