মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

চুনারুঘাট বাংলোতে ডাকাতদলের হানা ম্যানেজারসহ ৩ জনকে কুপিয়ে জখম

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুলাই, ২০১৯
  • ৪৪৪ বার পঠিত

নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জের চুনারুঘাটের সংঘবদ্ধ ডাকাতদলের হামলায় লাল চাঁন্দ চা বাগানের বাংলোর ম্যানেজার মোফাজ্জল হোসেন (৫৫), তার স্ত্রী আফরোজা বেগম লিপি (৪৮) ও কলেজ পড়ুয়া মেয়ে মালিয়া হোসেন লিপি (১৮) কে দাঁড়ালো দেশীয় অস্ত্রদিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে ডাকাতদল।গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার ভোররাতে এ ঘটনাটি ঘটে। জানা যায়, ভোর রাতে লাল চাঁন্দ চা বাগান বড় বাংলোতে হানা দেয় ১০/১২ জনের একটি ডাকাত দল। এ সময় ডাকাতরা প্রথমে বাংলোর মুল গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরে বাংলোর ম্যানেজার মোফাজ্জল হোসেনের কলেজ পড়ুয়া মেয়েকে অস্ত্র ঠেকিয়ে টাকা পয়সা ও সোনা গহনা চায়। বাংলোতে টাকা পয়সা ও সোনা গহনা নেই বলে জানাতেই ডাকাতরা তাদের উপর হামলা চালায়। এ সময় ডাকাতরা ম্যানেজার মোফাজ্জলকে কুপিয়ে জখম করে।

ডাকাতদলের হামলায় আহত বাগান ম্যানেজারের পরিবার

তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার স্ত্রী ও মেয়েকে কুপিয়ে জখম করে ডাকাতরা। পরে টেলিফোনে খবর পেয়ে মোফাজ্জল হোসেনের এক বন্ধু ঘটনাস্থলে ছুটে যান এবং তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। ডাক বাংলোর ম্যানেজার মোফাজ্জল হোসেন বলেন- ‘ডকাতরা প্রথমে প্রথমে আমার মেয়েকে জিম্মি করে আমাদের রুমের কাছে নিয়ে যায়। হঠাৎ আমার মেয়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠে দরজা খোলে দেখি ১০/১২ জন ডাকাত আমার মেয়ের পেছনে দাড়িয়ে আছে। তাদের সকলের হাতেই দা ছিলো। এছাড়া হাফ প্যান্ট ও গোল গলার টি শার্ট পড়নে ছিলো। তিনি বলেন- ‘বাংলোতে কোন ধরণে টাকা পয়না বা সোনা গহনা থাকে না। আর এগুলো দিতে পারিনি বলে ডাকাতরা আমাদের উপর হামলা চালায়। কিন্তু কোন রকমে আমরা ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে প্রাণে রক্ষা পাই। খবর পেয়ে তাৎক্ষনিক চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক ঘটনার স্থল পরিদর্শন করেন এবং আহতদের খোজ খবর নেন। এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে ডাকাতদের ধরতে আমাদের পুলিশ মাঠে কাজ করছে। আশা করি অল্পসময়ের মধ্যে ডাকাতদের গ্রেফতার করতে পারব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com