সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

চুনারুঘাটে সিএনজি টমটম চালক ও মালিকদের আলোচনা সভায় এসপি মোহাম্মদ উল্ল্যা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুলাই, ২০১৯
  • ৪৭৪ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের চুনারুঘাটে মাদক নির্মূল যানজট নিরসন ও নিরাপদ পরিবহন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭জুলাই শনিবার সন্ধ্যা ৭টায় বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে চুনারুঘাট থানা পুলিশের আয়োজনে সিএনজি টমটম চালক ও মালিকদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হকের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) আলী আশরাফের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম সেবা। বিশেষ অতিথি ছিলেন মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল, সিএনজি মালিক ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ কামরুল ইসলাম, টমটম মালিক ঐক্য পরিষদের সভাপতি সজল দাস, সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম, টমটম সমিতির যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান চৌধুরী সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির সুমন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এসপি মোহাম্মদ উল্ল্যা বলেন, মাদকাসক্ত একটি লোক পরিবারের জন্য অভিশাপ। মাদক প্রতিরোধে আমাদের সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সিগারেট ও পান খাওয়া থেকে বিরত থাকুন। দৃষ্টি রাখতে হবে গাড়ীতে যাতে কেউ মাদকদব্য নিয়ে না উঠতে পারে। সন্দেহ হলে পুলিশকে খবর দিতে হবে।
এর আগে মাদকের কুফল সম্পর্কে ডিসিপি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com