বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটের উন্নয়ন নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি ফয়সল ঢাকার হামলা মামলার জেরে বৃদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, মাধবপুর থানায় জিডি চুনারুঘাটে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধ নিয়ে পুলিশ সদস্য ও তার পরিবারের হামলায় আহত ৪ জন চুনারুঘাটে কোয়াবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন বহুল সমালোচিত শিক্ষা অফিসার নাজনীন সুলতানা কে রবিবারের মধ্যে কুলাউড়ায় যোগদানের নির্দেশ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির আহমেদ সাজু চুনারুঘাট পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শন করলেন এডিবি ও এএফডি প্রতিনিধি সিনথিয়া মিলা সহ এলজিইডি কর্মকর্তারা আব্দুল মুমিন সাদ্দাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় চুনারুঘাটে মিষ্টিমুখ

মাধবপুরে নতুন ওসির আগমনে কমেছে হাইওয়ে সড়কের হয়রানী এলাকায় স্বস্থি

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯
  • ৫৩৯ বার পঠিত

নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জের মাধবপুর থানায় নতুন ওসি হিসেবে কে.এম আজমিরুজ্জামান যোগদানের পর থেকে বদলে গেছে ঢাকা-সিলেট হাইওয়ের দৃশ্যপট। কমে গেছে চাকলদের হয়রানীমূলক মামলা চাঁদাবাজি । এ অবস্থায় স্বস্থি ফিরে এসেছে চালক-শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে। জানা গেছে , দীর্ঘ দিন ধরে ঢাকা-সিলেট হাইওয়ে সড়কে যানবাহন গুলোতে চলে আসছিল চাঁদাবাজি। কিন্তু কে.এম আজমিরুজ্জামান নতুন ওসি হিসেবে যোগদানের পর হতে হঠাৎ-ই পাল্টে গেছে দৃশ্যপট। বন্ধ হয়ে গেছে সব ধরনের চাঁদাবাজি। এ অবস্থায় স্বস্থির নিঃশ্বাস ফেলছেন যানবাহন চালক, মালিক, শ্রমিক ও ব্যবসায়ীরা। একাধিক ব্যবসায়ী, শ্রমিক, চালক ও যানবাহন মালিকের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে মাধবপুর বাজারের ব্যবসায়ী হাফেজ শাহ আলম হোসাইন বলেন, ‘চাঁদাবাজি বন্ধ হওয়ায় মাধবপুরবাসী হিসেবে আমরা খুবই খুশি। আমরা চাই এ ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে’। প্রায় একইরকম কথা বলেছেন পিকআপ মালিক এ.কে আজাদ ও ক্ষুদ্র ব্যবসায়ী জহরুল ইসলামসহ সাধারণ মানুষ। এদিকে ওসি আজমিরুজ্জামানের মত সকলেই নিজ নিজ কর্মস্থলে সর্বোচ্চ আন্তরিকতা ও সততা দেখালে বদলে যাবে পুলিশ প্রশাসনের ভাবমূর্তি এমনটাই প্রত্যাশা সুধীমহলের।

উল্লেখ্য, কে.এম আজমিরুজ্জামান ইতিপূর্বে ওসি হিসেবে চুনারুঘাট থানায় বিভিন্ন ক্লুলেস মামলার রহস্য উদঘাটনেও রয়েছে তাঁর বড় ধরণের সফলতা। চুরি, ডাকাতি, মাদক পাচার রোধে সফলতার স্বীকৃতি হিসেবে একাধিকবার পুরস্কৃত হয়েছেন তিনি। চুনারুঘাট থানায় দীর্ঘ দিন যাবত সুনামের সাথে দায়িত্ব পালন করে মাধবপুরে বদলী হন তিনি । মাধবপুর থানায় সকল প্রকার অপরাধ নির্মূলে সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com