বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

এবার সিলেট-সুনামগঞ্জ রুটে বিআরটিসি এসি বাস

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯
  • ৬৩৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : সিলেট-সুনামগঞ্জ রুটে এবার শীততাপ নিয়ন্ত্রিত (এসি বাস) চালু করেছে সরকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। প্রতিদিন দুটি এসি বাস সিলেট-সুনামগঞ্জ রুটে যাওয়া-আসা করবে বলে জানিয়েছেন বিআরটিসি’র কর্মকর্তারা।

বুধবার থেকে এই রুটে এসি বাস সার্ভিস চালু করা হয়।

যাত্রী দুর্ভোগ কমাতে গত ৩ জুন এই রুটে নন এসি বাস সার্ভিস চালু করে বিআরটিসি। তবে বিআরটিসি বাস বন্ধের দাবিতে ওইদিনই সিলেট-সুনামগঞ্জ রুটে ধর্মঘট ডাকে বাস মালিক শ্রমিকরা। এই সার্ভিস বন্ধের দাবিতে ২৪ জুন থেকে পুরো সিলেট বিভাগে ধর্মঘটের হুমকি দিয়েছে বাস মালিক-শ্রমিকরা।

তবে পরিবহন মালিক-শ্রমিকদের এমন দাবিকে অনায্য ও হয়রানিমূলক আখ্যা দিয়ে বিআরটিসির সার্ভিস অব্যাহগত রাখা ও বাসের সংখ্যা বৃদ্ধির দাবিতে গত কয়েকদিন ধরে সিলেট ও সুনামগঞ্জে বিক্ষোভ করছে বিভিন্ন নাগরিক সংগঠন।

পাল্টাপাল্টি এই কর্মসূচীর মধ্যেই বুধবার থেকেই এ রুটে এসি বাস সার্ভিস চালু করলো বিআরটিসি।

বিআরটিসি’র সিলেট প্রতিনিধি ওয়াহিদ সুয়াইব বলেন, এই গরমে যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য মঙ্গলবার থেকে দুটি এসি বাস সিলেট-সুনামগঞ্জ রুটে চালু করা হয়েছে। প্রতিটি জেলায় বিআরটিসি বাস চালু করতে সরকার যে পরিকল্পনা নিয়েছে তার অংশ হিসেবেই এ সার্ভিস শুরু হয়েছে।

তিনি বলেন, সিলেট-সুনামগঞ্জ রুটে এসি বাসের জনপ্রতি ভাড়া ১৮০ টাকা ও নন এসি বাসের ভাড়া ১১০টাকা নির্ধারণ করা হয়েছে। সিলেটের কুমারগাও বাস টার্মিনাল থেকে বাসগুলো ছাড়বে। তবে নগরীর মদিনা মার্কেটে আরেকটি কাউন্টার খোলা হবে। আর সুনামগঞ্জের নতুন ও পুরাতন বাস টার্মিনালে দুটি কাউন্টার থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com