সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাট পৌর শহরে মাদক, বখাটেপনা ও চুরি প্রতিরোধে মতবিনিময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট পৌর ও উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাটে জমিজমার বিরোধে যুবককে কুপিয়ে হত্যা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত গ্রেফতারি পরোয়ানা তামিলে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ চুনারুঘাট থানার এএসআই শরিফ হোসেন পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক পদে টানা তৃতীয়বার নির্বাচিত শফিকুল ইসলাম সজল চুনারুঘাটে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে অর্ধশত গ্রাম কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি, থানায় জিডি সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে: যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

চুনারুঘাটে চা শ্রমিকের রহস্যজনক মৃত্যু ॥ স্বামী আটক

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ মে, ২০১৯
  • ৫৫৩ বার পঠিত

এম এইচ টিপু ॥ চুনারুঘাট উপজেলার লালচান চা বাগান পাথর টিলা এলাকায় স্বামীর বাড়ি থেকে জলিকা ভৌমিক নামে এক সন্তানের জননী লাশ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জলিকার স্বামী রাজেন বাউরি (২৫) কে আটক করেছে পুলিশ। মৃত জলিকা ওই গ্রামের কালা মানিক ভৌমিকের কন্যা। জলিকার মা নীলু ভৌমিক জানান, ৪ বছর আগে একই এলাকার লক্ষীন্দর বাউরির পুত্র রাজেনের সাথে তার কন্যার প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে তারা পরিবারের অমতে পালিয়ে গিয়ে হবিগঞ্জের কালী বাড়িতে মালা বদল করে বিয়ে করে। বিয়ের পর তাদের কুলজুড়ে একটি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। প্রায়ই মদ্যপান অবস্থায় জলিকার উপর নির্যাতন করত রাজেন। বিষয়টি সে তার মাকে জানাত। গত রবিবার সকালে পুণরায় জলিকার উপর নির্যাতন চালায় রাজেন। এর ঘন্টাখানেক পড়েই জলিকার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এ সময় তারা রাজেনের বাড়িতে এসে দেখেন জলিকার লাশ খাটের উপরে পড়ে রয়েছে। পরে চুনারুঘাট থানায় খবর দিলে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে গতকাল সোমবার দুপুরে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। চুনারুঘাট থানার ওসি আজমিরুজ্জামান জানান, এ ঘটনায় নিহত জলিকার পিতা বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামী রাজেনকে সোমবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে মৃত্যু আসল কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com