বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

চুনারুঘাটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মার্চ, ২০১৯
  • ৪৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বের হয় এক বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালী শেষে সকাল ১০টায স্থানীয় এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ মোস্তফা মোর্শেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, শিক্ষা কর্মকর্তা মাসুদ মোস্তফা, মাথ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক, সমাজসেবা কর্মকর্তা বারিন্দ্র রায়, মুক্তিযোদ্ধা আঃ গাফ্ফার, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোদাবিবর আলী, সাংগঠনিক সম্পাদক সজল দাশ, যুগ্ম সম্পাদক আনোয়ার আলী। এতে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স অফিসার খায়ের উদ্দিন মোল্লাহ, মোতাহির চৌধুরী, এমদাদ চৌধুরী, আঃ সামাদ মাষ্টার প্রমুখ। পরে চিত্রাংক, রচনা, উপস্থিত বক্তৃতা ও গল্প বলা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এদিকে দুপুরে স্থানীয় সকল মসজিদে বিশেষ মোনাজাত ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com