রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড চুনারুঘাট সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সতর্ক অবস্থানে ৫৫ বিজিবি

শায়েস্তাগঞ্জে মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান, অবৈধ ভারতীয় পণ্যসহ আটক ২

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৯০ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের চেকপোষ্টের জালে বিপুল পরিমাণ ভারতীয় বিস্কুট, চুইংগাম, চিফস, জুস, হরলিক্সসহ ২ পাচারকারী আটক হয়েছে। গতকাল বুধবার সকালে হাইওয়ে থানার পুলিশ উবাহাটা এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্লাশি করে। এ সময় ঢাকাগামীএকটি কাভার্ডভ্যান ঢাকা মেট্রো-ন-১৯৯০৯৪ আটক করে তল্লাশি করে। তখন তার ভেতর থেকে ভারতীয় বিস্কুট, চুইংগাম, হরলিক্স, চিফসসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। যার মূল্য অনুমান ৭ লাখ টাকা। এ সময় সিলেট জেলার গোয়াইনঘাট থানার নলজুড়ি গ্রামের তাজউদ্দিনের পুত্র কাভার্ডভ্যান চালক আবজল হোসেন (২৫) ও আড়াইহাজার থানার উলুকান্দি গ্রামের জাফর আলীর পুত্র হেলপার নাগর আলী (২৩) কে আটক করা হয়। এ ঘটনায় হাইওয়ে পুলিশ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। গতকালই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com