শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার

চুনারুঘাট ও মাধবপুরে অর্ধ কোটি টাকা মূল্যের মালামাল ও যানবাহন আটক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১১০ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট ও মাধবপুর সীমান্তসহ ৫টি পৃথক অভিযানে ৫৩ লক্ষ ৭৭হাজার ৭৮০ টাকা মূল্যের চোরা চালানের পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা করেছে বিজিবি। একই সঙ্গে একটি সিএনজি ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে বিজিবির সদস্যরা এসব পন্য ও যানবাহন জব্দ করে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ী, আতশবাজি, গাঁজা, চিনি, রাবার, সিএনজি এবং মোটর-সাইকেল। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত একটি আকস্মিক অভিযানে ৪৪ লক্ষ ৯১ হাজার ৭৮০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী এবং আতশবাজি আটক করে। এছাড়া উপজেলার গুইবিল বিওপি, মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর এবং শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ী, কাকমারাছড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ৮ লক্ষ ৮৬ হাজার টাকা মূল্যের ভারতীয় গাঁজা, চিনি, রাবার, সিএনজি এবং মোটর সাইকেল আটক করা হয়। উল্লেখ্য যে, চলতি মে মাসে ২৮ তারিখ পর্যন্ত হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) প্রায় ৫ কোটি ৭৭ লক্ষ ০৭হাজার ৬৭০ টাকা মূল্যের মাদক ও বিভিন্ন ভারতীয় অবৈধ মালামাল যানবাহনসহ আটক করেছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৫ ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতা ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com