বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার-০২ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র বিশেষ অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ইয়াবা ও ব্যাটারিচালিত অটো গাড়ি আটক* চানপুর চা বাগানে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতীলীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ॥ ফজলুর রহমান চৌধুরী সভাপতি মঈন চৌধুরী সোহেল সম্পাদক নির্বাচিত হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব চাল বিতরণ তদারকিতে খাদ্য বিভাগ হবিগঞ্জের সুঘর গ্রামের বানবাসীদের মাঝে এফএন ফাউন্ডেশন ইউকে’র ত্রাণসামগ্রী বিতরণ

চকবাজারে আগুনে পুড়ল ৭০, বাড়ছে লাশের সংখ্যা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৪৮ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ পুরান ঢাকার চকবাজারে ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী এ ঘটনায় ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। নিহতদের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ১০টা ১০ মিনিটে চকবাজারের নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবন থেকে আগুনের সূত্রপাত হয়। চার তলার ওই ভবনে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি ভবনে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের কর্মীরা চেষ্টা চালিয়ে রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এখনো তারা কাজ করছেন। ওই এলাকায় ফায়ার সার্ভিসের একটি অস্থায়ী কমান্ডপোস্ট বসিয়েছে ফায়ার সার্ভিস। ভোর ৪টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয় অগ্নিকাণ্ডে ৪১ জন মারা গেছেন। ওই সময়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয় ৪১ জন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।  ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল জুলফিকার বলছেন, ভেতরে আরো লাশ থাকতে পারে। এ কারণে তল্লাশি অব্যাহত আছে। উদ্ধারকাজ পুরোপুরি শেষ হওয়ার পর নিহতের সঠিক সংখ্যা জানা যাবে। স্থানীয়রা জানান, রাজ্জাক ভবনের নিচতলায় রাসায়নিক দ্রব্যের কারখানা ছিল। সেখানে রাখা গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। ওই ভবনের পাশে বেশ কয়েকটি  রেস্তোরাঁ ছিল। যার প্রত্যেকটিতে একাধিক গ্যাসের সিলিন্ডার ছিল। আগুন ছড়িয়ে যাওয়ার কারণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে। আগুন লাগার পর থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল বলে স্থানীয়রা জানান। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, সরু গলি হওয়ার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে পারেনি। চকবাজার থানার সামনে গাড়ি রেখে সেখান থেকেই পাইপের মাধ্যমে পানি নেওয়া হয়। আশপাশের ভবনের পানির ট্যাংক থেকেও আগুন নিয়ন্ত্রণে পানি নেওয়া হয়।
সুত্রঃ আলোকিত বাংলাদেশ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com