মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

দুটি হত্যা মামলায় সাবেক মেয়র সেলিম কারাগারে

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মোস্তাক আহমেদ ও রিপন শীল হত্যা মামলায় হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক ফখরুল ইসলামের এজলাসে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে কড়া পাহারায় তাকে আদালতে হাজির করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। তবে এ সময় আতাউর রহমানের পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূরুল ইসলাম জানান, গত ০২ আগস্ট হবিগঞ্জে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শ্রমিক মোস্তাক আহমেদ গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও ৪ আগস্ট রিপন শীল গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার মামলার এজাহারভুক্ত আসামী সে। মামলার তদন্তকারী কর্মকর্তারা পরবর্তী সময়ে প্রয়োজনে আতাউর রহমান সেলিমকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করবেন।
এর আগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানী ধানমন্ডি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ ও র‌্যাব-৯ এর যৌথ আভিযানিক দল। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, গত ২ আগস্ট বিকেলে হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুড়পাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সাথে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের টানা তিন ঘন্টা সংঘর্ষে হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোস্তাক আহমেদ। এ ঘটনায় (২০ আগস্ট) শহরতলীর উমেদনগর গ্রামের বাসিন্দা মামুন মিয়া বাদী হয়ে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি আবু জাহিরসহ ১১১ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মোস্তাক হত্যা মামলা ছাড়াও হবিগঞ্জ শহরে রিপন শীল হত্যা মামলারও আসামি সাবেক পৌর মেয়র সেলিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com