সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ চুনারুঘাটে বিএসএফের অবৈধ পুশইনের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য জোটের মানববন্ধন চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযানে নারী আটক, ৬ মাসের কারাদণ্ড

হবিগঞ্জ মেডিকেল কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ॥ কার্যালয়ে তালা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ সুনির্মল রায়ের পদত্যাগের দাবীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে কলেজের অস্থায়ী ক্যাম্পাসে তারা বিক্ষোভ করে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয় তালাবদ্ধ করে দেয়। যদিও ছুটিতে থাকায় তার রুমে কেউ ছিল না। শিক্ষার্থীরা জানান, কলেজে যোগদান করার পর থেকেই অনিয়ম ও দূর্নীতি করে আসছেন অধ্যক্ষ সুনির্মল। ২০২৩-২০২৪ এর অর্থ বছরের বাজেটে বিভিন্ন বরাদ্দ দেখিয়ে কয়েকটি কোটি টাকা আত্মসাত করেছেন তিনি। এ সময় শিক্ষার্থীরা তাকে গতকাল মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে পদত্যাগ করতে আল্টিমেটাম দেয়। পরে শিক্ষার্থীরা সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং করে। এতে দাবী না মানা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন ও প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এর আগে গত শনিবার ৮ দফা দাবীতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে দাবী না মানায় ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়। গতকাল মঙ্গলবার ৭২ ঘন্টার আল্টিমেটাম শেষ হলে তারা অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষনা দিয়েছে। এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী ইয়াছিন ফাতির রিংকু, রিয়েল সরকার, সানজিদা আক্তার তামান্না, তাসনিমুর রিয়াজ, আকিব মাহমুদ ও সাজিদা রহমান।
২০১৫ সালে শেখ হাসিনা মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়। একই বছর শিক্ষার্থী ভর্তির প্রশাসনিক অনুমোদনও পায়। কিন্তু একাডেমিক ভবন নির্ধারণ না হওয়ায় সে বছর শিক্ষার্থী ভর্তি করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত অস্থায়ী ক্যাম্পাস হিসেবে হবিগঞ্জ সদর হাসপাতালের দ্বিতীয় ও তৃতীয় তলা নির্ধারণ হলে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ৫১ জন শিক্ষার্থী ভর্তির মাধ্যমে মেডিকেল কলেজটির যাত্রা শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com