বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

অভিন্ন মানদণ্ডে জেলার শ্রেষ্ঠ এএসআই উত্তম কুমার ঘোপ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩০ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ এএসআই (সহকারী উপ-পরিদর্শক) নির্বাচিত হলেন উত্তম কুমার ঘোপ । তিনি চুনারুঘাট থানায় এ এস আই হিসেবে কর্মরত।

আজ ১৩ ( ফেব্রয়ারী) সোমবার সকালে জেলার পুলিশ লাইনে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে অভিন্ন মানদণ্ডে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত করে জেলা পুলিশ।

এ উপলক্ষ্যে পুলিশ সুপার এসএম মুরাদ আলী তাকে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার ও ক্রেষ্ট প্রদান করেন।

জেলা পুলিশ সুপারের অফিস সূত্র জানা যায়, মাদক,সাজাপ্রাপ্তআসামি,ওয়ারেন্ট তামিল ও আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধদমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ শ্রেষ্ঠ এ এস আই নির্বাচিত করে জেলা পুলিশ।
এ বিষয়ে এএসআই উত্তম কুমার ঘোপ জানান, পেশাগত পুরষ্কার প্রাপ্তির এ গৌরব শুধু তার নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে তিনি এ গৌরব অর্জন করতে পেরেছেন। এ পুরষ্কার তিনি থানার প্রত্যেক সদস্যদের উৎসর্গ করেছেন। এ পুরষ্কার প্রাপ্তি তার পেশাগত দক্ষতায় আরো উৎসাহ ও প্রেরণা যোগাবে বলে জানান তিনি।
এদিকে তার এ পেশাগত সাফল্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যক্তিগত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com