মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

মাধবপুরে সম্পত্তির বিরোধের জের ধরে নিজের ঘরে আগুন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২৮৯ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর সম্পত্তি বিরোধের জের ধরে নিজের ঘরে আগুন দিয়ে ফুরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। রোববার (২০ মার্চ) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা চৌমুহনী ইউনিয়নের অলিপুর গ্রামের জিয়াউর রহমান ও মজিদ দুই ভাই ওই গ্রামের বীর মুক্তিযুদ্ধো আফছার উদ্দিনের সাথে সম্পত্তির জের ধরে মজিদ ও জিয়াউর নিজেরদের বাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। এই বিষয়ে মুক্তিযোদ্ধা আফছার উদ্দিন ছোট ভাই নিজামউদ্দিন জানায়, সকালে আমার কর্মস্থল স্কুলে যাই হঠাৎ খবর পাই আমাদের বাড়ি ঝামেলা হয়েছে। তারপর আমি বাড়িতে এসে দেখি আমাদের জমি নিয়ে ঝামেলা মজিদ ও জিয়াউর রহমান তাদের বসতঘরে আগুন দেয়। ওরা দুই ভাই আমার বাবার উপর হামলা করে এতে আমার বাবা আহত হয়। বাবার হাত পায়ে জমক হয় ও দাঁত ভেঙ্গে যায় বাব এখন হাসপাতালে ভর্তি আছেন। আরেক প্রত্যক্ষদর্শী জানায় আমি সকালে আফসার উদ্দিন এর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখি নিজাম উদ্দিনের ছোট ভাইয়ের সাথে মজিদ ও জিয়াউর ওরা দুই ভাই জমি নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে মজিদ নিজাম উদ্দিন কে লাঠি দিয়ে মারতে গেলে আমি বাঁধা দেই এসময় আামর মাথায় লাঠির আঘাত লাগে। মজিদ ও জিয়াউর রহমান তাদের বাড়িতে নিজেরাই আগুন লাগিয়ে দিতে দেখেছি।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আবদুর রাজ্জাক জানায় বীর মুক্তিযোদ্ধা আফছার উদ্দিন থানায় অভিযোগ করেছে এবিষয়ে তদন্ত করে ব্যবস্তা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com