বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

মাধবপুরে রাবার শ্রমিক ও বিদ্যুৎ কর্মচারীকে কুপিয়ে ক্ষতবিক্ষত!

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩১৯ বার পঠিত

আবুল হাসান ফায়েজ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাতপাড়িয়া তেতুলতলা এলাকায় রাতের আধারে রিপন মিয়া (৩২) নামে এক রাবার শ্রমিক ও মহিউদ্দিন আহমেদ হেলাল (৩০) নামে এক বিদ্যুৎ কর্মচারীকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে দুর্বৃত্তরা।

এ সময় দুবৃত্তরা দেড়লাখ টাকা মূল্যের একটি টিভিএস মোটর সাইকেল, একটি মোবাইল ও নগদ ৭হাজার টাকা লুটপাট করে নেয়। আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

মুমুর্ষ অবস্থায় মহিউদ্দিন আহমেদ হেলালকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়।

জানায়, গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উল্লেখিত স্থানে এ ঘটনা ঘটে। আহত রিপন মিয়া মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে ও শাহজিবাজার বশিউক রাবার বাগানের শ্রমিক এবং মহিউদ্দিন আহমেদ হেলাল একই গ্রামের সাবেক মেম্বার আব্দুর রহমানের ছেলে ও শাহজিবাজার পাওয়ার কোম্পানী লি. এর কর্মচারী।

আহতদের আত্মীয় হিরন মিয়া জানান, আতহরা বাড়ী থেকে শাহজিবাজার গ্যাসফিল্ড এলাকায় যাওয়ার জন্য রওয়ানা হলে ঘটনাস্থলে পৌছামাত্র ৫/৬ জনের একদল দুবৃত্তরা তাদেরকে হামলাকরে আহত করে লুটপাট করে।

আহত মহিউদ্দিন আহমেদ হেলাল মিয়ার জ্ঞান না ফেরায় দুর্বত্তদের পরিচয় এখনও জানা যায়নি। তার জ্ঞান ফিরলে আমরা আইনী পদক্ষেপ নিব।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি শুনেছেন। এখনও কোন অভিযোগ পাননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com