সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ হুইপ জি কে গউছের উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থী হবিগঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম শুরু চুনারুঘাটে বনবিভাগের অভিযানে কাঠ ও পিকআপ জব্দ। চুনারুঘাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

অনুমতিবিহীন মাটি কাটার দায়ে দুইজনকে লাখ টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৯ বার পঠিত

নুর উদ্দিন সুমন  : হবিগঞ্জের চুনারুঘাটে  শানখলা ইউনিয়নের দেওন্দি শানখলা সড়কের কাছ থেকে অনুমতিবিহীন মাটি কাটার অভিযোগে বিল্লাল মিয়া ও  লোকমান নামীয় দুইজনেকে  ১ লাখ টাকা  জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । শুক্রবার  (২৫ ফেব্রুয়ারি) দুপুরে   উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি  বলেন, ঝিনাইদহ এলাকার মোহাম্মদ আলীর ছেলে বিল্লাল মিয়া  (৩৪) ও সুলেমান মিয়ার ছেলে লোকমান (৩৮) সহ একটি চক্র স্থানীয় লোকজনের সহায়তায় দীর্ঘদিন ধরে দেওন্দি শানখলা সড়কের পাশে কৃষি জমি থেকে অনুমতিবিহীন মাটি কর্তন করে আসছিল।

এ সময় ভ্রাম্যমান আদালতের  উপস্থিতি টের পেয়ে মাটি  খেকোরা পালিয়ে যায়। পরে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার করে এক লাখ টাকা  জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশের একটি দল। এ ধরনের অভিযান অব্যাহত আছে বলে মিল্টন চন্দ্র পাল জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com