রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৯ কেজি গাঁজাসহ ২ ‍যুবক আটক চুনারুঘাটে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ৩, আহত ১ চুনারুঘাটে ‘ইয়াবা নাটক’ সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ ২ পুলিশ ক্লোজ মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবকে রাজসিক সংবর্ধনা দিলেন সৈয়দ মুশফিক আহমেদ চুনারুঘাটে অবৈধ মাটি কাটায় এক্সক্যাভেটর ভাঙচুর, তেল বিক্রেতাকে জরিমানা মাধবপুরে অলি উল্লাহর মৃত্যুতে শোক জানালেন এমপি ফয়সল চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

বনবিভাগ ও র‍্যাবের যৌত অভিযানে চোরাই গাছসহ বনদস্যুকে গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০৭ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি:  হবিগঞ্জের চুনারুঘাটে বন-বিভাগ ও  র‍্যাবের যৌত অভিযানে ১০ লক্ষাধিক  টাকা মূল্যের চোরাই গাছসহ এক বনদস্যু মোঃ আব্দুর রউফ(৩২) কে গ্রেফতার করা হয়েছে ।  বাসুল্লা এলাকার আব্দুর রউফের ছেলে। এ তথ্য নিশ্চিত করে কালেঙ্গা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শনিবার(১২ফেব্রয়ারী) বিকেলে এ তথ্য নিশ্চিত করে জানান, ১১ ফেব্রয়ারী) দুপুরের কালেঙ্গা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমানের নেতৃত্বে  র‍্যাব-৯ এর  লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান ও এএসপি আবদুল্লাহ আল নোমান এর সহযোগিতায়  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেমা কালেঙ্গা বনের ভিতর বনের গাছ কাটা অবস্থায়  আব্দুর রউফকে আটক করেন।  এ সময় ৮০ ঘনফুট চাপালিশ কাঠ,  ১ টি করাত, ১টি রামদা, ১ টি দা এবং ২ টি বল্লম জব্দ করেন । গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং রেমা কালেঙ্গা রেঞ্জে গাছ কাটার কথা স্বীকার করেছে। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে আব্দুল খালেক ও নূর বাহিনীর ছত্রছায়ায় বনের গাছ কেটে আসছে। এই টিমের সকল সদস্যের নামে ইতিপূর্বে বন- বিভাগ  চুনারুঘাট থানায় একাধিক মামলা করে। আব্দুর রউফ ও তার টিমের সদস্যরা রেমা-কালেঙ্গা রেঞ্জের গাছ কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করলেও এসব বনদস্যুদের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় বনবিভাগের  এসব বনদস্যুদের বিরুদ্ধে  অভিযান অব্যাহত আছে  বলে রেঞ্জার খলিলুর রহমান জানান । পরে বন আইনে মামলা দায়ের করে বন-বিভাগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com