মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৬২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ শায়েস্তাগঞ্জে অবৈধ দোকান উচ্ছেদ ॥ সড়ক দখলমুক্ত হবিগঞ্জে বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার জিরা জব্দ ঔষধের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণ অনিয়ম ও এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে মত বিনিময় সভা মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হবিগঞ্জ-৪ আসনে ধানের শীষের দিকে ঝুঁকছে চা-শ্রমিকরা শায়েস্তাগঞ্জে ডিবির অভিযানে ৮৮ বস্তা জিরাসহ গ্রেফতার ১ শায়েস্তাগঞ্জে বিলাস পরিবহন নতুন কাউন্টারের উদ্বোধন মাধবপুর ও চুনারুঘাটকে সমৃদ্ধ ও উন্নত হিসেবে গড়ে তোলা হবে- সৈয়দ ফয়সল ভোটারদের সচেতন ও অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে মাধবপুরে চলছে ‘ভোটের গাড়ি’

নবাগত ইউএনও’র মহতী উদ্যোগে উদ্ধার নবজাতক সুস্থ হয়ে উঠছে

নুর উদ্দিন সুমন, বার্তা সম্পাদক
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৭ বার পঠিত

নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের চুনারুঘাটে রাস্তায় ফেলে যাওয়া এক নবজাতক (ছেলে) উদ্ধার করে চিকিৎসা সহায়তা দিয়ে মানবিকতার দৃষ্টান্ত সৃষ্টি করলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক। সমাজসেবার মাধ্যমে নবজাতকের চিকিৎসা চলছে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে। পুরোপুরি সুস্থ হলে এ নবজাতককে সিলেট ছোটমনি নিবাসে হস্তান্তর করা হবে। শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চুনারুঘাটের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক। এর আগে শুক্রবার (১০ সেপ্টেম্বর) রায়েদ নামের এক কিশোর বাড়ি ফেরার পথে চুনারুঘাট উপজেলার উজ্জলপুর ব্রিজের নিচে নবজাতকের কান্না শুনতে পেয়ে তার মামি আফিয়াকে জানায়। আফিয়া ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বাজারের ব্যাগ দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে আছে নবজাতক। বিষয়টি তিনি পাইকপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান শামীম চৌধুরীকে জানান। চেয়ারম্যান শামীম তাৎক্ষণিক ইউএনও’র সাথে কথা বলে চিকিৎসার জন্য চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। এ হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই নবজাতকের উন্নত চিকিৎসার প্রয়োজন হয়। বিষয়টি জেনে মহতি উদ্যোগ নেন ইউএনও সিদ্ধার্থ ভৌমিক। তাঁর (ইউএনও) মহতি উদ্যোগে রাত সাড়ে ৮ টায় নবজাতককে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। শুরু হয় উন্নত চিকিৎসা প্রদান। সেই থেকে এ পর্যন্ত সমাজসেবার দেখভালে চিকিৎসা চলছে। ইউএনও’র এ মহতি উদ্যোগের প্রশংসা করছেন উপজেলাবাসী। ইউএনও সিদ্ধার্থ ভৌমিক জানান, নবজাতের পিতৃপরিচয় পাওয়া যায়নি। তাকে উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে ওই নবজাতক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com