বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
আমু চা বাগান সরকারি বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির ছাত্রী আহত চেকপোস্ট পরিচালনাকালে ৮৫ কেজি গাঁজা একটি নীল-হলুদ রংয়ের কার্গো ট্রাক আটক করেছে র‍্যাব । জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র

মাদক কারবারীর হামলায় নিরীহ পরিবারের ৩ জন আহত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৪১৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : মাধবপুরে মাদক কারবারীর হামলায় নিরীহ পরিবারের ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে এসব তথ্য জানালেন, মাধবপুর উপজেলার শিয়ালউড়ি গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ। এর আগে সোমবার (২৮ ডিসেম্বর) সুবিচারের আশায় আহত রহিমা বেগম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি এফআইআরগণ্যে মাধবপুর থানার অফিসার ইনচার্জকে মামলা রুজু করার নির্দেশ প্রদান করেন। মামলার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) একই এলাকার মৃত আবু ছায়েদ মিয়ার ছেলে মাদক কারবারি জমশেদ মিয়া (৪২) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। হামলার ঘটনার প্রায় সপ্তাহ খানেক পুর্বে পুলিশের দাওয়া খেয়ে মাদক নিয়ে আমাদের বাড়ির উঠান দিয়ে পালিয়ে যান তিনি। তখন প্রতিবাদ করার জের ধরে মখলিছ মিয়ার নেতৃত্বে একদল লোক বাড়িতে প্রবেশ করে মারপিট করে। এ হামলায় আব্দুল লতিফের স্ত্রী রহিমা বেগম (৩৫), সম্বু মিয়ার ছেলে মিজান মিয়া (৩১) ও আব্দুল লতিফ (৪০) আহত হয়। আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে মাধবপুর হাসপাতালে পাঠায়। পরে অবস্থা আশঙ্কাজনক হলে আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com