বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ সুরমা চা বাগানে তলব বন্ধ: মানবিক সংকটে শ্রমিকরা, পাশে দাঁড়ালেন এমপি পুত্র সৈয়দ শাফকাত আহমেদ। বিএনপি শুধু সংস্কার চায় না, এর বাস্তবায়ন ও করবে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, তেল লুটপাট করতে স্থানীয়দের ভিড় সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সোনাই নদীতে অবৈধ বালু উত্তোলন বেড়েই চলেছে: প্রশাসনের হস্তক্ষেপ কামনায় খোলা চিঠি হবিগঞ্জে তারেক রহমানের ঈদ উপহার পেলেন যুবদল নেতাকর্মী ও শহীদ পরিবার সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে দুই লক্ষাধিক টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ এবং ৩০ কেজি গাঁজা উদ্ধার। শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত সাতছড়ি সীমান্তে দুর্গম বনাঞ্চলের ভেতর থেকে হবিগঞ্জ ৫৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা ও ০৫ বোতল মদ উদ্ধার

চুনারুঘাটে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : ‘মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এ শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যেগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি থানা চত্বর থেকে বের হয়ে চুনারুঘাট পৌরশহর প্রদক্ষিণ করে।

র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে চুনারুঘাট থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি এ্যাডভোকেট আকবর হোসেন জিতু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বক্তব্য রাখেন – চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, মেয়র নাজিম উদ্দিন শামছু, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. আলী আশরাফ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত সনজু, আলহাজ্ব শামসুজ্জামান শামিম, চুনারুঘাট কমিউনিটি পুলিশিংয়ের সেক্রেটারি প্রনয় পাল, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম।

বক্তারা বলেন , সমাজ থেকে মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগীতা করতে হবে।

কমিউনিটি পুলিশিং ডে সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com