বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ চুনারুঘাটে পার্টনার কংগ্রেসে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে মতবিনিময় চুনারুঘাটের কৃতি সন্তান স্বপন তরফদার বিজিবির সহকারী পরিচালক পদে পদন্নোতি পেলেন চুনারুঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিসি জি. এম. সরফরাজ

মাধবপুরে নিখোঁজের একদিন পর পুকুরে ভেসে উঠলো প্রতিবন্ধী শিশুর লাশ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৪১৮ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে একটি শিশু হারিয়ে গেছে বলে সারারাত মাইকিং করে পরিবারের লোকজন। রাত ১ টা পর্যন্ত মাইকিং শেষে পরিবারের সদস্যরা না পেয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু সকাল সাড়ে ছয়টার দিক বাড়ির পাশের একটি পুকুরে ভেসে উঠে ওই শিশুর লাশ। নিহত ওই শিশুর হাকিম মিয়া (৭) সে প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।
সোমবার (১৯ অক্টোবর) উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাখরনগর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত হাকিম মিয়া উপজেলার বাখরনগর গ্রামের লেদন মিয়ার ছেলে।
পরিবার লোকজন জানান, গত রোববার দুপুর দুইটা কিংবা আড়াইটার টার দিকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন তারা আশ পাশের সম্ভব এলাকায় খুঁজ খবর নেয়। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা সন্ধ্যার দিকে উপজেলার ২০-২৫ কিলোমিটার এলাকা জুড়ে চার পাঁচটি মোটরসাইকেল ও অটোরিকশা মাধ্যে মাইক লাগিয়ে রাত ১ টা পর্যন্ত মাইকিং করেন। ওই শিশুকে না পেয়ে ব্যাত হয়ে বাড়ি ফিরে আসে আত্নিয় স্বজনরা।
এদিকে সকাল সারে ছয়টায় ঘুম থেকে উঠে পরিবারে এক সদস্য ঘরের পুকুর পাড়ে গেলে হাকিম মিয়ার ভাসমান মরদেহ দেখে চিৎকার করতে থাকেন । পরে পরিবারে অন্য সদস্যরা গিয়ে পুকুর থেকে শিশুর লাশটি বাড়ির উঠনে নিয়ে আসে। হাকিম মিয়ার বাবা লেদন মিয়া জানান, আমার ছেলে প্রতিবন্ধী হওয়ায় একটু মাথায় সমস্যা ছিল। যখন যা ইচ্ছে তাই করতো । সে আগেও এখানে সেখানে গিয়ে বসে থাকতো। পরে বাড়ির অন্যরা গিয়ে খুঁজে আনতে হতো।

বাঘাসুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com