শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি অভিযানে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় গাঁজা, মদ, বিয়ার এবং বাংলাদেশি মশার কয়েল জব্দ,,, বাহুবলের মিরপুর সিটকো সিএনজি পাম্প কর্তৃপক্ষের হামলায় মৃত্যু পথযাত্রী চুনারুঘাটের নোহা গাড়ি চালক আব্দুল আজিজ। কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! লাখাইয়ে বারান্দায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা সমুদ্র পথে ইতালী যাওয়ার পথে হবিগঞ্জের ১২ যুবক নিখোঁজ হবিগঞ্জ ৫৫ বিজিবি’র গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ০১ জন আসামীসহ ৪৮ কেজি ভারতীয় গাঁজা এবং বিয়ার আটক* চুনারুঘাটে ৫৫ বিজিবির অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী আটক চুনারুঘাটে মাদক সেবন ও বহনের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল

চুনারুঘাটসহ হবিগঞ্জের ৬টি পৌরসভায় নির্বাচনী গুঞ্জন !

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৩৯৯ বার পঠিত

সাইফুর রাব্বি, চুনারুঘাট ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাট সহ ৬টি পৌরসভার নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। শহর জুড়ে দেখা যাচ্ছে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, পেস্টুন সহ সোশ্যাল মিডিয়ায় নানান প্রচারনা। অনেকেই বিভিন্নভাবে গণসংযোগ করতে শুরু করেছেন। নানান উপায়ে যেতে শুরু করে দিয়েছেন ভোটারদের দ্বারে দ্বারে। দলীয় প্রতিকে নির্বাচন হওয়ার গুঞ্জণে অনেকেই দলীয়ভাবে মনোনয়ন প্রত্যাশা করে প্রচারনা চালাচ্ছেন। এদিকে ভোটাররা বলছেন ভিন্ন কথা। যোগ্য ও সৎ প্রার্থী দেখেই ভোট দেবেন বলে বলেছেন তারা। আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করে প্রচারনায় এগিয়ে আছেন দুইবারের প্রার্থী সাইফুল আলম রুবেল, নাজমুল ইসলাম বকুল ও বজলুর রশিদ দুলাল। এবারের নির্বাচনে নাজমুল ইসলাম বকুল ও বজলুর রশীদ নবীন হিসেবে সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা করেছেন। ঠিক বিপরীত চিত্র বিএনপি মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর ক্ষেত্রে। এ ক্ষেত্রে বর্তমান পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু ছাড়া আর কারো নাম এখনো শোনা যায় নি। বিগত পৌর নির্বাচনে বর্তমান পৌর মেয়র নাজিম উদ্দিন ও সাইফুল আলম রুবেলের মধ্যে তীব্র প্রতিযোগিতা এবারের ভোটেও প্রভাব ফেলবে বলে মতামত প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এদিকে হবিগঞ্জের ৬টি পৌরসভায় চুনারুঘাট সহ পৌর নির্বাচনের যে আমেজ বিরাজ করছে তা জনগনের কাছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এক বার্তা দিয়ে যাচ্ছে। অনেকেই বলছেন সুষ্ট ও অভাদ নির্বাচন কামনা করছি। আমরা যেন সুষ্ট প্রক্রিয়ায় আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারি সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই সচেষ্ট থাকতে হবে তবেই আমরা আমাদের মনোনিত প্রতিনিধি নির্বাচিত করতে পারব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com