মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটের হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এডহক কমিটি সভাপতি হলেন সাজিদ কুলাউড়ায় উপজেলা পর্যায়ে কলেজ স্তরের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন লংলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম শায়েস্তাগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন চুনারুঘাটে দেড় কেজি গাঁজাসহ আটক, পুলিশ আসার আগেই পালালেন যুবক চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল গ্রেফতার চুনারুঘাটে চা-শ্রমিকদের রেইনকোট বিতরণ করলেন সংসদ সদস্য এসএম ফয়সল এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ১৩ কেজি গাঁজাসহ চুনারুঘাটের ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে নবীগঞ্জে। এসআরবি-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১২ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২০ কেজি গাঁজা সহ চুনারুঘাট চান্দপুর চা বাগানের দুই মাদক কারবারি আটক

সাহেদের ৫০ দিনের রিমান্ড আবেদন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৪৫০ বার পঠিত

করোনা পরীক্ষার ভুয়া সনদ প্রদান ও প্রতারণার অভিযোগে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদকে আদালতে নেওয়া হয়েছে।
আদালতে সাহেদের আরো চার মামলায় ৪০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এর সঙ্গে অস্ত্র মামলায় আরো ১০ দিনের রিমান্ড আবেদন করেছে র‌্যাব। সব মিলিয়ে ৫০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে সাহেদের বিরুদ্ধে।
রবিবার সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় তাকে।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু জানান, উত্তরা পশ্চিম ও উত্তরা পূর্ব থানার চার মামলার প্রতিটিতে সাহেদকে ১০ দিন করে রিমান্ডে চাওয়া হয়েছে।
এর আগে প্রতারণার মামলায় সাহেদ করিম ডিবির কাছে ১০ দিনের রিমান্ডে ছিলেন। মামলার তদন্তভার ডিবি থেকে র‍্যাবে হস্তান্তরের পর ডিবিতে ৬ দিন জিজ্ঞাসাবাদের পর বাকি ৪ দিন র‍্যাব জিজ্ঞাসাবাদ করে।
র‍্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, প্রতারণা মামলার ১০ দিনের রিমান্ড শেষে আজ সাহেবকে মহানগর দায়রা জজের আদালতে নেওয়া হয়েছে। তাকে সাতক্ষীরার দেবহাটা থানার অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ড চেয়েছে র‍্যাব। এই রিমান্ড আদালত মঞ্জুর করলে সাহেবকে খুলনায় র‍্যাব-৬ এ হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, ৬ জুলাই র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে একটি টিম উত্তরা রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে করোনার ভুয়া সনদ প্রদান ও হাসপাতালে চিকিৎসায় প্রতারণার বিষয়টি শনাক্ত করে।
এ ঘটনার পর সাহেদ পালিয়ে যান। ১৭ জুলাই সাতক্ষীরার দেবহাটা এলাকা থেকে অস্ত্রসহ সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। ওই দিন তাকে ঢাকায় এনে উত্তরার তার বাসায় অভিযান চালিয়ে জাল টাকা উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com