বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম:
আলহাজ্ব মোঃ আব্দুল আহাদ সর্দার: ব্যবসার সাফল্য থেকে মানবসেবার মহিমায় সমাজের এক কীর্তিমান সূর্যসন্তান চুনারুঘাটের শীর্ষ মাদক কারবারি ফিরোজ মিয়া গ্রেফতার, চুনারুঘাটে স্বস্তি দুদক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চুনারুঘাটে পাহাড়ি ঢলে ব্রিজে ধস, ২ চা বাগানের সঙ্গে যোগাযোগ বন্ধ চুনারুঘাটে বাটন মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উন্নয়ন ও অগ্রযাত্রায় বদলে যাচ্ছে আহম্মদাবাদ ইউনিয়ন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের জয়ে চুনারুঘাটে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন সমর্থকরা মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার গ্রেফতার

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৯ লাখ ছাড়িয়েছে

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪৭৪ বার পঠিত

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৯ লাখ ছাড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৯৩ হাজার। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮২ লাখ ৭৮ হাজার মানুষ।
ব্রাজিলে একদিনে ৪৩ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। এক মাসেরও কম সময়ে দেশটিতে করোনা শনাক্ত দ্বিগুণ হলো। সেখানে নতুন করে প্রাণ হারিয়েছে এক হাজার ২৯৯ জন।
এদিকে, যুক্তরাষ্ট্রে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। নতুন করে দেশটিতে ৭৩ হাজার ৩৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত প্রায় ৩৭ লাখ। নতুন ৯৬৩ জনসহ যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু এক লাখ ৪১ হাজারের বেশি।
এশিয়ার সবচেয়ে বেশি আক্রান্ত দেশ ভারত বিশ্বে তৃতীয় সর্বোচ্চ। দেশটিতে ১০ লাখ ছয় হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। ভারতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। মৃত্যুর সংখ্যায় অষ্টম দেশটি। সেখানে করোনায় মারা গেছেন ২৬ হাজার মানুষ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com