মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম:
জাপানে এলএনজি ও প্রিপেইড মিটার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক জাপান সরকারের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধির ফলপ্রসূ আলোচনা পিকআপ গাড়িতে মাদক বহন, ৫২ কেজি গাঁজাসহ মাধবপুরের কমলাপুর গ্রামের ১ মাদক কারবারী গ্রেফতার হাজী ইয়াছিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে ২জন আহত। আজ সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যু বার্ষিকী চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে শিক্ষকের জীবন: বর্ষায় কাদা-পানি আর ভাঙা ব্রিজ পেরিয়ে বিদ্যালয়ে যাওয়ার বুকভাঙা সংগ্রাম চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর ৭৪ শতক জমি দখলের পায়তারা করছে ভূমিকেখো চক্র চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত চুনারুঘাটের অগ্রণী উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ড.সরফরাজ

এবারের হজ হবে সীমিত পরিসরে, বিদেশিদের যাওয়ার সুযোগ নেই

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৪৭৭ বার পঠিত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এ বছর সীমিত আকারে পবিত্র হজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। এ সিদ্ধান্তের কারণে কোনো বিদেশিই এবার হজে যেতে পারছেন না। শুধু সৌদি আরবে বসবাসরতরাই এবারের হজে অংশ নিতে পারবেন বলে গতকাল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্বজুড়ে করোনভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। এমনকি এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন বা প্রতিষেধক বের হয়নি। এই অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হাজিদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়বে। সে জন্যেই সৌদি নাগরিক এবং বিভিন্ন দেশের মুসলিম যারা বর্তমানে সৌদি আরবে বসবাস করছেন ওইসব সীমিত সংখ্যক হাজিদের নিয়েই এবারের হজ অনুষ্ঠিত হবে।” সৌদি সরকারের সিদ্ধান্তের কারণে কোনো বিদেশিই এবারে হজে যেতে পারছেন না।
গত বছর বিশ্বের প্রায় ২৫ লাখ মানুষ হজ করেছিলেন। কিন্তু এবার বিশ্বব্যাপী করোনাভাইরাস কোভিড-১৯ এর বিস্তারের ব্যাপকতায় এ পর্যন্ত বেশ কয়েকটি মুসলিম ও অমুসলিম দেশ হজে লোক পাঠানো হবে না বলে জানিয়ে দিয়েছে। সিঙ্গাপুর সর্বপ্রথম হজ বাতিলের ঘোষণা দেয়া এবং এরপর ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত, মালয়েশিয়া, ব্রুনাই ও দক্ষিণ আফ্রিকা এই দলে যোগ দিয়েছে। এই সাত দেশের মধ্যে রয়েছে সর্বোচ্চ মুসলিম জনসংখ্যা অধ্যুষিত ইন্দোনেশিয়া। হজের আনুষ্ঠানিকতা পালনের জন্য এই সাত দেশের মোট কোটা চার লাখ ২০ হাজার অর্থাৎ মোট হজ পালনকারী মুসলিম নাগরিকদের শতকরা ২০ ভাগ রয়েছেন এই সাত দেশে।
সৌদি আরবে এ পর্যন্ত করোনাভাইরাস এক লাখ ৬১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৩০৭ জন মানুষ মারা গেছেন। করোনা সংক্রমণ ঠেকাতে গত মার্চের শুরুতে বিদেশি নাগরিকদের জন্য ওমরাহ পালন বন্ধ করে দিয়েছিল রিয়াদ। সেইসঙ্গে কাবাশরীফ জিয়ারতও বন্ধ রাখা হয়েছিল; যদিও পরবর্তীতে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিষদে আল্লাহর ঘর জিয়ারতের অনুমতি দেয়া হয়।#

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com