রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জের ২৬ চা-বাগানে ভোটগ্রহণ চলছে দীর্ঘ আট বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সন্ত্রাসবিরোধী মামলায় চুনারুঘাটে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার। আজমিরীগঞ্জে শিশু সামিরুন হত্যা মামলার আসামী লিটন গ্রেপ্তার বাহুবলে পিকআপের চাপায় প্রাণ গেল পথচারীর চুনারুঘাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির মিছিল ও সমাবেশ মাধবপুরে ঘুমন্ত অবস্থায় শিল দিয়ে স্বামীর মাথা-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ

মাধবপুরে পৌর যুবলীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৪৪২ বার পঠিত

শেখ জাহান রনি, মাধবপুর : মহামারি করোনা ভাইরাস সংক্রামনের কারণে বিপাকে পড়েছে নানা শ্রেণি-পেশার মানুষ। নিজ উদ্যোগে বিপাকে পড়া এরকম ১৫০ পরিবারের পাশে দাঁড়িয়েছে হবিগঞ্জের মাধবপুর পৌর যুবলীগ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মাধবপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডের ১৫০টি পরিবারের মাঝে ৪ কেজি করে চাউল, ১ কেজি করে আলু, ১কেজি করে পেঁয়াজ, ১কেজি করে ডাউল ১/২ কেজি তৈল, ১ কেজি আটা ১ টা সাবান করে বিতরণ করেন মাধবপুর পৌর যুবলীগ।
এসময় উপস্থিত ছিলেন মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন সঙ্গে ছিলেন, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রিপন, বিদুৎ মজুমদার, সদস্য শাহআলম ভূঁইয়া, ৯নং ওয়ার্ড সভাপতি নাহিদ প্রমূখ।

মাধবপুর পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল আলম লেবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপাকে পড়া মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধি সহ সমাজের বিত্তবানদের আহবান জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণাকে শ্রদ্ধা করে আমি আমার নিজ উদ্যোগে এবং সম্পুর্ন মাধবপুর পৌর যুবলীগের অর্থায়নে এ সামান্য খাদ্যসামগ্রী উপহার বিতরণ করে হয়েছে।
তিনি আরও বলেন, নিজেদের রক্ষা করতে সরকারি নিয়ম অনুসরন করতে হবে। সাম্প্রতিক সারা বিশ্ব জুড়ে মহামারি করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব স্তব্ধ হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2019 Prothomsheba
Theme Developed BY ThemesBazar.Com